দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে গজারী বনের পাশ থেকে আসিফ নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনরা জানান, বুধবার (১৩ মে) দুপুরে খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাড়ির পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
কেএম